প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
টানা চার দফা বাড়ার পর কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা চার দফা দাম বৃদ্ধি হওয়ার পর অবশেষে কমানো হয়েছে স্বর্ণের দাম। সোমবার (৬ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
বাজুস জানিয়েছে, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হচ্ছে।
নতুন মূল্য অনুযায়ী:
- ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২,১৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ২,৪৫,৮১৯ টাকা।
- ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২,১০০ টাকা কমিয়ে ২,৩৪,৬২১ টাকা।
- ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১,৭৪৯ টাকা কমিয়ে ২,০১,১৪৬ টাকা।
- সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১,৪৫৮ টাকা কমিয়ে ১,৬৩,৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মূল্য সমন্বয়ের এই পদক্ষেপ স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার পর নেওয়া হয়েছে।
Copyright © 2026 Nawabganj News. All rights reserved.