প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ড, ৫ মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেল।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১৩ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ৭টি ইউনিট কাজ করে।
প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
Copyright © 2026 Nawabganj News. All rights reserved.