ঢাকা, ১ এপ্রিল ২০২৬ – র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) যৌথ অভিযানে রংপুরের মিঠাপুকুর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামিসহ দুইজনকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, মামলা নং ১২, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩০২/১৪৯/১১৪ পেনাল কোড, ১৮৬০-এর মামলায় বাদী মোঃ আবুল কাশেমব অভিযোগ করেছিলেন, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তার স্ত্রী ও পুত্র নুরুজ্জামান (৩১) কে এলোপাথাড়ি আঘাত করে হত্যার চেষ্টা করা হয়। ঘটনায় নুরুজ্জামান হাসপাতালে মৃত্যু বরণ করেন।
মামলার তদন্ত ও তথ্যসংগ্রহের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-২, রংপুর এবং র্যাব-৪, সিপিসি-১, মিরপুরের যৌথ আভিযানিক দল ৩১ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় মিরপুর থানাধীন ঈদগাহ মাঠ ক্রসিং থেকে দুইজন পলাতক আসামি গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ জাহাঙ্গীর আলম (৩৪), পিতা-মোঃ মহুবার রহমান, শালমারা লতিফপুর, মিঠাপুকুর, রংপুর।
২। মোঃ মোছন মিয়া (৫০), পিতা-মোঃ আবুল কালাম, ইকবালপুর, মিঠাপুকুর, রংপুর।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সঙ্গে দায়িত্ব পালন করছে।