ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৩ কোটি ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি)।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম জানিয়েছেন, রোববার রাত ও সোমবার ভোরে কসবার মাদলা বিওপির বিশেষ টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কাশিরামপুর সীমান্ত পিলার-২০৪৫/এম এলাকা থেকে ভারতীয় উন্নতমানের ২,৪৬৮ পিস শাড়ি জব্দ করা হয়, যার সিজার মূল্য দুই কোটি ছয় লাখ ২১ হাজার টাকা।
অপরদিকে, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-২০৪৩/৩-এস শূন্য লাইন থেকে চাঁন্দখলা এলাকা থেকে ১৭,২৯৫ পিস ভারতীয় চশমা ও ১০০ কেজি কফি জব্দ করা হয়, যার মূল্য এক কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।
জব্দকৃত পণ্যগুলো আখাউড়া কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।