আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
দিনাজপুরে র্যাব-১৩ একটি সফল অভিযানে অবৈধ মাদকদ্রব্য ১৪১ বোতল ফেয়ারডিল, ১০২ বোতল আরসি কাফ+, ৪০ বোতল এসকাফ, ২ বোতল ফেন্সিগ্রিপ, ১ বোতল উইনসেরেক্স, ৫ বোতল ফেন্সিডিলসহ সর্বমোট ২৯১ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদক এবং ২ বোতল ক্যারোস ব্র্যান্ডি জব্দ করেছে। এ ঘটনায় ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ২৬ মার্চ ২০২৬ তারিখ রাত ১১.৩০ ঘটিকায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর পৌরসভার ১০ নং ওয়ার্ডের পাহাড়পুর আখড়াবাড়ি এলাকায় ধৃত আসামিদের বসতবাড়ির নিচতলায় অভিযান চালায়। শয়ন কক্ষে খাটের নিচে রাখা প্লাস্টিকের বস্তার মধ্যে থাকা অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযানে ধৃত আসামি হিসেবে গ্রেফতার হন—
১। মোঃ ইকবাল (৫৩), পিতা- মৃত ইস্রাফিল, সাং- পাহাড়পুর আখড়াবাড়ি
২। মোঃ জুয়েল হোসেন (৩০), পিতা- আবুল হোসেন, সাং- উত্তর বালুবাড়ি
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য ক্রয় করে দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সুকৌশলে ও অভিনব পন্থায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে ধৃত আসামি ও জব্দকৃত মাদক আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের পাশাপাশি চলমান অভিযান অব্যাহত রাখবে।