আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
মাগুরা সদর থানাধীন ট্রাক টার্মিনাল এলাকায় চেকপোস্ট পরিচালনা করে সাড়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে র্যাব ফোর্সেস নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৪ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানাধীন লক্ষ্মীকান্দর এলাকায় নির্মাণাধীন ট্রাক টার্মিনালের সামনে চেকপোস্ট পরিচালনা করে। এসময় একটি পিকআপ তল্লাশি করে তার ঢালা থেকে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ অহিদুল ইসলাম (৩৪) ও মোঃ আরিফুল লস্কার (২৫)’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।