আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রংপুরে পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, প্রতারণা, রাহাজানি ও মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৪ মার্চ ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টা ১০ মিনিটে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন লালবাগ খামারপাড়া আলমনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মোঃ শহিদুল ইসলাম (৪৮)’কে গ্রেফতার করা হয়।

পৃথক আরেকটি অভিযানে ২৫ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে র্যাব-১৩ এর আরেকটি আভিযানিক দল রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন বড় রংপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শফিকুল ইসলাম ওরফে শফিককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।