প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি সরকারের বিরুদ্ধে নিয়মিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
রোববার (২২ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী আহমেদ বলেন, বর্তমানে এমন পরিবেশ রয়েছে যেখানে মত প্রকাশ করলে গুম হওয়ার আশঙ্কা নেই। তিনি দাবি করেন, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ইতিহাস বিএনপির নয়; বরং দলটি সবসময় গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, একদিনে সব সামাজিক অন্যায় দূর করা সম্ভব না হলেও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদনসহ বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।